মাসিক বাজার কার্যক্রম
আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে ও ব্যবস্থাপনায়,
এই মাসে দুটি মাদ্রাসা ও এতিমখানায় “মাসিক বাজার সহায়তা কর্মসূচি” সম্পন্ন হয়েছে।
ফেনীরকুল নূরুল কোরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা, রামগড়, খাগড়াছড়ি পার্বত্য জেলা
দারুল ইসলাম হেফজখানা ও এতিমখানা, রৌফাবাদ, অক্সিজেন, চট্টগ্রাম।
আলহামদুলিল্লাহ, এই উদ্যোগের মাধ্যমে মাদ্রাসার ছাত্রদের জন্য এক মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়েছে। যারা এই মহৎ কাজে সহযোগিতা করেছেন, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
আল্লাহ তাআলা সকল দাতা ও সহযোগীদের নেক আমল হিসেবে কবুল করুন।